নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে
কর্মশালা / মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নিরাপদ অভিবাসনের সঠিক পথ সম্পর্কে তৃণমূলের মানুষকে সচেতন করতে পারলে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন রোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকালে নারায়ণগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশদের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কাজ করার অনেক সুযোগ রয়েছে। তাঁদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সবাই উদ্যোগী হলে মানবপাচারের মতো অপরাধ কমিয়ে আনা সম্ভব।
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
সমুদ্রপথে বিদেশ যাওয়ার ঝুঁকি ও ভয়াবহতার কথা উল্লেখ করে কর্মশালায় উপস্থিত বক্তারা আরও বলেন- “অনেকে মরণফাঁদে পা দিয়ে নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন কিংবা পাচারকারীদের হাতে নির্যাতিত হচ্ছেন। এটি বন্ধ করতে প্রয়োজন বিভিন্ন দক্ষতা অর্জন, ভাষা শিক্ষা ও সরকারি নিবন্ধিত সংস্থার মাধ্যমে বিদেশ যাওয়া।”  কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার নুযহাত শামা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি ম্যানেজার মো. শিহাবুল হোসেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেন্টার ম্যানেজার শর্মী আরা হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, মানবাধিকারকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, ইমাম, যুব প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও এনজিও প্রতিনিধিরা।
উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন ও মানবপাচার রুখতে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...