নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ
বিষ প্রয়োগ / জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে  বিভিন্ন প্রজাতির  প্রায় ১০ লাখ টাকা মাছ হত্যা করার অভিযোগ পাওয়া গেছে  প্রতিপক্ষ ভূমিদৎসু  আলমগীর ও সাদ্দাম গং বিরুদ্ধে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ খামার মালিকের স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে উল্লেখিতদের নামে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার (৩ এপ্রিল) রাতে যে কোন সময়ে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকার হাজী আব্দুল বাতেন মিয়ার সাথে একই এলাকার ইজ্জত আলী ছেলে আলমগীর ও একই এলাকার সেরাজ উদ্দিন মিয়ার ছেলে সাদ্দাম ও সুমন গংদের সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

উক্ত বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে যে কোন সময় উল্লেখিত ভূমিদৎসুরা হাজী আব্দুল বাতেন মিয়ার মালিকানাধীন ৯০ শতাংশ পুকুরে বিষ প্রয়োগ করে  রুই, কাতল, গ্লাসকার্প ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতি মাছ হত্যা করে প্রায় ১০ লাখ টাকা ক্ষতিসাধন করে। ভূমিদৎসুদের আগ্রাসি কবল থেকে রেহাই পাওয়ার জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর থানার ওসি জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ক্ষতিগ্রস্থ খামার মালিকসহ তার পরিবার।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...