নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা | দেখে নেয়ার হুমকী দিল সন্ত্রাসীরা
এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা | দেখে নেয়ার হুমকী দিল সন্ত্রাসীরা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের ফতুল্লায় থানার সামনেই এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামানকে মারধর করেছে বক্তাবলীর চিহ্নিত সন্ত্রাসী জাকির বাহিনী। গতকাল বিকালে ফতুল্লা মডেল থানার মূল ফটকের সামনেই এ ঘটনা ঘটে। এতে এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান খান গুরুতর আহত হয়েছে। ওইসময় সাংবাদিককে অকথ্য ভাষায় গালমন্দ করে মেরে ফেলাসহ উল্টো আদালতে মামলা করে দেখে নেয়ার হুমকী দেয় সন্ত্রাসীরা। এ ঘটনার পর সাংবাদিক জামান ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ভুক্তভোগী অভিযোগে জানা গেছে, থানা সংলগ্ন কাদির কম্পিউটার দোকানের সামনে সাংবাদিক জামান তথ্য সংগ্রহ করতে গেলে পেশাগত কাজে বাধা দেয় সন্ত্রাসী জাকির, জালাল, আলমগীরসহ তার বাহিনী। এক পর্যায়ে কিছু বুঝে উঠার আগেই জাকির সাংবাদিক জামানের শার্টেল কলার চেপে ধরে এবং এলোপাথারি চর, কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। মুঠোফোনে তা ভিডিও ধারণ করতে গেলে অন্যান্য বিবাদীগণ অংশ নিয়া সাংবাদিক জামানের পড়নের শার্ট ছিড়ে ফেলে। এছাড়া তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে মাটিতে ফেলে ডিসপ্লে নষ্ট করে দেয়। তার গলায় ঝুলানো এশিয়ান টিভির পরিচয়পত্রের ফিতাটিও ছিড়ে ফেলে। এরপর তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শণসহ প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু বলেছেন, আমরা বিষয়টা দেখছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো। উল্লেখ্য, বক্তাবলী এলাকার মৃত জাকির হোসেনের জামাতা জাকির হোসেন। সে বিভিন্ন সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রভাবশালীদের পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। এছাড়াও স্থানীয় মানুষদের মামলায় জড়িয়ে হয়রানী অভিযোগ রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...