নারায়ণগঞ্জ  সোমবার | ২৭শে এপ্রিল, ২০২৬ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৯ই জিলকদ, ১৪৪৭

শিরোনাম
  |   চাপাতী দিয়ে কুপিয়ে ৫ এসএসসি পরিক্ষার্থীকে আহত করেছে সন্ত্রাসীরা   |   সাবেক মেয়র আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করতে হাই কোটের নির্দেশ   |   সোনারগাঁয়ে দুই সহোদর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোর্টিশ   |   বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে জেলা প্রশাসন   |   পাইকপাড়ায় ভাঙারী দোকানে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজী নির্যাতনের অভিযোগ   |   মোশারফ প্রধানের উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান   |   এস এস সি পরীক্ষায় ভুল প্রশ্ন  ? দেড় ঘণ্টা সময় বাড়িয়ে  পরীক্ষা নেওয়া হয়   |   ২০ এপ্রিল থেকে নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে   |   শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার   |   বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট – আবুল কাউছার আশা   |   শহীদ জিয়া হলে নারায়ণগঞ্জ জাসাসের বাংলা বর্ষবরণ উদযাপন   |   পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯০ ব্যাচের পুনর্মিলনী   |   মাদক ব্যবসায়ীকে আটক করায় তিন জনকে কুপিয়ে যখম   |   সোনারগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু   |   মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস নতুন ভবন উদ্বোধন ও ডাটা এন্ট্রি সূচনা   |   সোনারগাঁয়ে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বউ মেলা   |   ৪র্থ শ্রেণী ছাত্রী ধর্ষনে পলাতক আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ   |   ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে বর্ষবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ   |   সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু   |   বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানে  বাংলা নববর্ষ উদযাপন  
 প্রচ্ছদ   মহানগর   চাপাতী দিয়ে কুপিয়ে ৫ এসএসসি পরিক্ষার্থীকে আহত করেছে সন্ত্রাসীরা
হামলা / চাপাতী দিয়ে কুপিয়ে ৫ এসএসসি পরিক্ষার্থীকে আহত করেছে সন্ত্রাসীরা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে পরিক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে  সন্ত্রাসী হামলায় ৫ এসএসসি পরিক্ষার্থী জখম হয়েছে। আহতরা হলো মিনহাজ (১৬) মাসফি (১৬) আকাঈদ (১৬), রাফি (১৬) ও শহিদুল (১৬)।

স্থানীয়রা আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। রোববার (২৬ এপ্রিল) দুপুরে বন্দর উপজেলার কল্যান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন বাবু মিয়ার র্ফামেন্সী সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত পরিক্ষার্থী মিনহাজের মা বিউটি বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে  হামলাকারি বখাটে ইরফান, আরাফাত, আব্দুর রহমান ও ইব্রাহিমসহ ৭ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
জানা গেছে, গত ২ বছর পূর্বে বন্দর উপজেলার ১নং নয়ানগর এলাকার শফিকুল ইসলামের ছেলে মিনহাজ এর সাথে একই উপজেলার কল্যান্দী রেললাইন এলাকার ইরফানের সাথে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের  ক্লাশ ভিত্তিক ফুটবল নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
পরে বিষয়টি স্কুল পরিচালনা কমিটি উভয়ের মধ্যে বিচার সালিশি বৈঠক করে বিষয়টি আপোষ করে দেয়। এর ধারাবাহিকতা রোববার দুপুরে ১টা ২০ মিনিটে বাদিনী ছেলে মিনহাজসহ একই কেন্দ্রের পরিক্ষার্থী ও তার সহপাঠী  মাসফি, আকাঈদ, রাফি, শহিদুল পরিক্ষা শেষে অটোগাড়ী দিয়ে বাড়ি ফেরার পথে কল্যান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন বাবু মিয়ার ঔষধের দোকানের সামনে আসলে ওই সময় বখাটে ইরফান, আরাফাত, ইব্রাহীম ও আব্দুর রহমানসহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের বহনকৃত অটোগাড়ী গতিরোধ করে। ওই সময় সন্ত্রাসী ইরফান বাদিনী ছেলে এসএসসি পরিক্ষার্থী মিনহাজকে হত্যার উদ্দেশ্য চাইনিজ চাপাতী মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। এ ছাড়াও অপর হামলাকারি আরাফাত, ইব্রাহিম ও আব্দুর রহমানসহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জন সন্ত্রাসী লাঠিসোটা দিয়ে অপর এসএসসি পরিক্ষার্থী মাসফি, আকাঈদ, রাফি ও শহিদুলকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। ওই সময় হামলাকারিরা আহত পরিক্ষার্থী মিনহাজের কাছে ৬ আনা ওজনের স্বর্নের চেইন, নগদ ১ হাজার টাকা ও সকল আহত পরিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র ছিনিয়ে নেয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...