নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ১০ই জিলকদ, ১৪৪৭

শিরোনাম
  |   না’গঞ্জকে শতভাগ হাম রুবেলা মুক্ত করতে নিরলসভাবে কাজ করছি – প্রশাসক সাখাওয়াত   |   জাতীয় আইনগত সহায়তা দিবসে লিগ্যাল এইড কমিটির বর্ণাঢ্য র‍্যালি   |   ৯০ এর দশকের বাংলাদেশের অনন্য এক অভিনয় প্রতিভার নাম খালেদ খান   |   বন্দরে আইনশৃঙ্খলা অবনতি হত্যা ধর্ষণ চুরি ডাকাতি ছিনতাই বেড়েছে   |   বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতায় প্রকৃত মালিকরা অতিষ্ট   |   ৫ মামলায় হাইকোর্টের দেওয়া আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে   |   চাপাতী দিয়ে কুপিয়ে ৫ এসএসসি পরিক্ষার্থীকে আহত করেছে সন্ত্রাসীরা   |   সাবেক মেয়র আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করতে হাই কোটের নির্দেশ   |   সোনারগাঁয়ে দুই সহোদর বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোর্টিশ   |   বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে জেলা প্রশাসন   |   পাইকপাড়ায় ভাঙারী দোকানে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজী নির্যাতনের অভিযোগ   |   মোশারফ প্রধানের উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান   |   এস এস সি পরীক্ষায় ভুল প্রশ্ন  ? দেড় ঘণ্টা সময় বাড়িয়ে  পরীক্ষা নেওয়া হয়   |   ২০ এপ্রিল থেকে নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে   |   শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার   |   বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট – আবুল কাউছার আশা   |   শহীদ জিয়া হলে নারায়ণগঞ্জ জাসাসের বাংলা বর্ষবরণ উদযাপন   |   পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯০ ব্যাচের পুনর্মিলনী   |   মাদক ব্যবসায়ীকে আটক করায় তিন জনকে কুপিয়ে যখম   |   সোনারগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতায় প্রকৃত মালিকরা অতিষ্ট
ভূমিদস্যুতা / বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতায় প্রকৃত মালিকরা অতিষ্ট
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতায় চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে সাধারন ভূমিহীনরা। এমন কথা জানিয়েছে সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে আরো জানিয়েছে, ভূমিদৎসুদের অব্যহত হুমকি দামকি কারনে ভূমির প্রকৃত মালিকগন চরম মানবেতর জীবন যাপন করছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কলাগাছিয়া ইউনিয়নের কতিপয় বিএনপি নেতা আনোয়ার ও নারী ভূমিদৎসু আকলিমা ওরফে কবিতা বেপরোয়া হয়ে উঠেছে। উল্লেখিত ভূমিদৎসুদের কবল থেকে রেহাই পাওয়ার জন্য ভুক্তভোগী মেহেদী হাসান বাদী হয়ে বিজ্ঞ এক্সিকিউটটিভ ম্যাজিষ্ট্রট আদালত নারায়ণগঞ্জ পিটিশন মামলা নং- ১৮৮/২০২৬। এ ছাড়াও উল্লেখিত ভূমিদৎসুদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফৌজদারি ও দেওয়ানী মামলা রয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, গত ৪ নভেম্বর শহরের ৬ নং মীরজুমলা রোড এলাকার মতি লাল ঘোষের ছেলে মিন্টু ঘোষের নিকট থেকে বন্দর থানার দীঘলদী মৌজাস্থিত সিএস ও এসএ ২৪৭ আরএস ৩৬০ নং দাগের ৪ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ দিন ধরে ভোগ দখলে নিয়জিত আছে বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মেহেদী হাসান।


এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় হাজরাদী চাঁনপুর এলাকার মৃত আব্দুল হাই মিযার ছেলে নব্য বিএনপি নেতা আনোয়ার হোসেন ও লেডি সন্ত্রাসী কবিতাসহ অজ্ঞাত নামা ৫/৭ জন ভূমিদৎসু বিজ্ঞ আদালতের চলমান ফৌজদারি ও দেওয়ানী মামলা উপেক্ষা করে ব্যবসায়ী মেহেদী হাসানের ক্রয়কৃত সম্পত্তি উপর জোর পূর্বক অবৈধ স্থাপনা নির্মান করে উক্ত সম্পত্তি দখল করার পাঁয়তারা চালাচ্ছে। জায়গার প্রকৃত মালিককে জায়গায় না আসার জন্য একের পর এক হুমকি দামকি অব্যহত রেখেছে।
ভূমিদৎসু আনোয়ার হোসেন ও কবিতা গংএর কবল থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ও সহরকারি ভূমি কমিশনারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...