নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার
 প্রচ্ছদ   শিক্ষা   প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
অনিয়ম / প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার (১৯) নং পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার ১৯ নং পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা (সাম্মী) অত্র এলাকার বাসিন্দা এবং স্বামী জাতীয় পার্টির নেতা আশরাফুল ইসলামের প্রভাব খাটিয়ে ইচ্ছে মতো ক্লাসে অনুপস্থিত থাকেন। স্কুলের নিয়ম মানতে নারাজ।এই বিষয়ে স্কুলের অন্যান্য শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা ব্যঘাত ঘটছে। অভিযোগ রয়েছে যে এই শিক্ষিকা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে ও দুর্ব্যবহার করেন।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন,রেবেকা সুলতানা আমার স্কুলের সহকারী শিক্ষিকা। তিনি নিজের ইচ্ছে মত কাউকে না জানিয়ে অনেক সময় স্কুলে অনুপস্থিত থাকেন এবং ইচ্ছে মতো স্কুলে ক্লাস পরিচালনা করেন। অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে তিনি দুর্ব্যবহার করেন।এই বিষয়ে আমি তাকে কয়েকবার শোকজ (সতর্ক) করলেও তার কোন পরিবর্তন হয়নি। বরং
দিন দিন তার সহকর্মী ও শিক্ষার্থীর অভিভাবকদের সাথে উগ্ৰ আচরণ শুরু করেছেন।এই নিয়ে স্কুলে দেখা দিয়েছে অজানা সংশয়।

তথ্য নিয়ে জানাযায়,গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মীর মাসুম স্কুল পরিদর্শনে এসে সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানাকে অনুপস্থিত পান।পরে জরুরী তলব করে,তার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে রেবেকা সুলতানা উপজেলা সহকারী শিক্ষা অফিসারের সাথে দুর্ব্যবহার করেন। সহকারী শিক্ষা অফিসার মোঃ মীর মাসুম এই দুর্ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে অত্র স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাদের সত্যায়িত একটি অনুলিপি উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম সরকার এর বরাবর প্রেরণ করলেও এখন পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসার এই শিক্ষিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

একাধিক শিক্ষার্থীর অভিভাবকরা জানান, তাঁদের ছেলে-মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় আছেন।এই শিক্ষিকা স্কুলে থাকলে তারা তাদের ছেলে-মেয়েদের এই স্কুলে পড়াশোনা করাবেন না। তাই স্কুলের এবং শিক্ষার্থীদের স্বার্থে এই শিক্ষিকার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম সরকার এই বিষয়ে বলেন, পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। ব্যস্ততার কারণে তার বিষয়ে আনীত অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। অতি শীঘ্রই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...