নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী
 প্রচ্ছদ   জেলার খবর   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন 
পরিদর্শন / মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।

বুধবার সকালে কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই প্রাচীন সেতুটির সংস্কার কাজ পরিদর্শন করেন। এর আগে এ কমিটি এ ঐতিহাসিক সেতুটির সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন। বুধবার দ্বিতীয় দফায় কমিটির পক্ষ থেকে সেতুটির সংস্কার কাজ পরির্দশন করা হয়।

সংস্কার কাজ পরিদর্শনকালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, ‘সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমুদ্ধ। সোনারগাঁয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের প্রত্ন সম্পদ। এগুলোকে সংরক্ষণ ও সংস্কার করা জরুরী। পাশাপাশি এ প্রত্ন সম্পদগুলোর ওপর গবেষণা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষন করা দরকার। তবে আমাদের কমিটিসহ যারা সোনারগাঁয়ের প্রত্ন সম্পদ সংরক্ষণে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়া সরকারকে ধন্যবাদ জানাই দেরীতে হলেও এ সেতুটির সংস্কার কাজ শুরু করেছেন।

পরিদর্শন দল সংস্কার কাজ পরিদর্শন করে তাদের প্রতিক্রিয়ায় জানান, মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু সংস্কার কাজে বেশ কিছু ত্রুটি লক্ষ করা গেছে। এ সেতুর পিলারের নিচে কোন ধরনের সংস্কার করা হচ্ছে না, যা সেতুটির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া এ সেতুটি যে প্রক্রিয়ায় সংস্কার করার কথা সে প্রক্রিয়াও অনুসরণ  করা হচ্ছে না। সেতুটির স্থায়িত্ব বৃদ্ধির জন্য যথাযথ সংস্কার প্রক্রিয়া হচ্ছে না বলে অভিযোগ করেন পরির্দশনকারীরা।

পানাম সেতু পরিদর্শন দলে উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সাংবাদিক ও লেখক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান,  শিক্ষা ও গবেষনা সম্পাদক  কবি মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান সামছুর রহমান, সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, এরশাদ হুসাইন অন্য, উদীচী শিল্প গোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান ও সংগঠক রোকেয়া আক্তার প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...