নারায়ণগঞ্জ  সোমবার | ১৩ই এপ্রিল, ২০২৬ | ৩০শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২৪শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   ২৪ বছর বয়সে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছে না’গঞ্জের জাহিদ হোসেন সিমান্ত   |   হিরোইন  ইয়াবাসহ মাদক কারবারী আজিম ও রুবেল গ্রেফতার    |   নতুন প্রজন্ম আগামী দিনে সমাজকে লিড করবেন- ইউএনও শিবানী সরকার   |   ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১   |   গোদনাইলে সরাসরি ভূমি হালনাগাদ সংশোধন সেবা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক   |   সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া   |   আলী রেজা রিপন ও তার সহ-ধর্মীনী মিতা ইসলামের মৃত্যু বার্ষিকীতে মিলাদ দোয়া    |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার
 প্রচ্ছদ   শিক্ষা   নতুন প্রজন্ম আগামী দিনে সমাজকে লিড করবেন- ইউএনও শিবানী সরকার
উদ্ধোধন / নতুন প্রজন্ম আগামী দিনে সমাজকে লিড করবেন- ইউএনও শিবানী সরকার
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন,একজন কর্মজীবী নারী হিসেবে আমি অবশ্যই আশা করি যে, সমাজ আমার এই অবদানটাকে স্বীকার করবে। কিন্তু একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দেই, সমাজ কখনোই কারো অবদানকে সহজে মাথা পেতে স্বীকার করে নেয় না।

আপনাকে সেই জায়গাটায় পৌঁছাতে হবে, যে জায়গায় গেলে সমাজের মানুষজন আপনার অবদানকে মাথা নিচু করে স্বীকার করে নিতে বাধ্য হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৬তলা ভবন উদ্ধোধন ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য এ কথা বলেন।

তিনি আরো বলেন, ​তো সেই জার্নিতে অনেক হার্ডেলস (obstacles) আছে, অনেক কষ্ট আছে, কিন্তু আপনাদের সেই শক্তি এবং সামর্থ্য আছে। আমি বিশ্বাস করি যে, আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছেন, তারাই আগামী দিনে সমাজকে লিড করবেন বিভিন্ন ক্ষেত্রে। আপনারাই আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, আপনারাই আগামী দিনের পলিসি মেকার হবেন, আপনারাই আগামী দিনে এ রাষ্ট্রকে যত যত সিভিল সেক্টর আছে, বেসরকারি সেক্টর আছে, সামরিক সেক্টর আছে—সকল ক্ষেত্রে আপনারাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন, বাবা-মার মুখ উজ্জ্বল করবেন,শিক্ষক-শিক্ষিকাদের মুখ উজ্জ্বল করবেন।  আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো। যেন সবার পথটা মসৃণ হয়, সুন্দর হয়। সবাই যেন নিজেদের যোগ্যতা, দক্ষতা ও মেধা অনুযায়ী পরবর্তী কর্মজীবন এবং নিজেদের ব্যক্তিগত জীবনে নিজেদেরকে সাফল্যমণ্ডিত করেন।

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, স্থানীয় এমপির রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা সহধর্মিণী  ইফাত আরা কাউসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা কন্যা আমিনা বিনতে কাউসার তাসমিয়া,নাসিক ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার,  ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২২ নং ওয়ার্ড বিএনপি নেতা ও সমাজ সেবক  মিঞা সোহেল ও মিঞা জামান, এডঃ মাজহারুল আলম পাভেল খান, এডঃ মোঃ তাজুল ইসলাম মোল্লা, উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি মোঃ আলাউদ্দিন (এরিক)সহ স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গন্যমান ব্যাক্তিবর্গ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...