নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা
পুলিশ বলছে বিশৃঙ্খলা এড়াতে / নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সাবেক মেয়র আইভী জামিনে মুক্তি পেয়ে নিজ বাড়িতে অবস্থান করছে। নজরদারি চালাতে আইভীর বড়ি চুনকা কুটিরের সামনে পুলিশ সিসি ক্যামেরা স্থাপন করেছে।

দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর গত ৩ জুন জামিনে মুক্তি পায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার রাত ১০ টার দিকে গাজীপুর কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে মধ্য রাতে নিজ শহর নারায়ণগঞ্জে পশ্চিম দেওভোগ পৈত্রিক বাড়ি চুনকা কুটিরে ফেরেন।
মেয়র আইভী শহরে প্রবেশের আগে শহরের চাষাঢ়া থেকে পশ্চিম দেওভোগ পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।
আইভী নিজ বাড়িতে প্রবেশের এক ঘন্টা আগ থেকে আইভীর বাড়ির দুই পাশে পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসিয়ে জনসাধারনের চলাচল বন্ধ করে দেয়। পুলিশ জানিয়েছেন, আওয়ামী,লীগ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সাবেক মেয়র আইভী
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি। নজরদারি চালাতে সিসি ক্যামেরা স্থাপন করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তার মুক্তির পর আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটিরের ভিতরে ও বাড়ির সামনে একেবারে ফাঁকা দেখাগেছে। তবে তার বাড়ির প্রধান ফটক লাগানো ছিলো। ভিতরে তার পরিবারের লোকজন ও নিকট আত্মীয়-স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বিকেলে তার বাড়িতে গিয়ে দেখা গেছে তার বাড়ির সামনে সড়কে লাইটপোস্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সাবেক মেয়র আইভী এখন জামিনে আছেন। আমরা তার কার্যক্রম নজরদারিতে রাখছি। আমাদের পোশাকধারী  পুলিশের সাথে সাদা পোশাকেও পুলিশ নজরদারি করছে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে বা চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন সাবেক এই মেয়র। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন মামলায় তিনি জামিন লাভ করেন এবং সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে কারামুক্ত পান তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...