নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   দেউলী চৌরাপাড়া খেলার মাঠ রক্ষা করতে নির্দেশ দিলেন জেলা প্রশাসক
দেউলী চৌরাপাড়া খেলার মাঠ রক্ষা করতে নির্দেশ দিলেন জেলা প্রশাসক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ঐতিহ্যবাহী খেলার মাঠটি রক্ষার বিষয়টি এবার বিশেষ গুরুত্ব পেয়েছে।মাঠটি সংরক্ষণের জন্য স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলাপ-আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনে এসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এই নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনার এক পর্যায়ে এক সাংবাদিক দেউলী চৌরাপাড়া খেলার মাঠের প্রসঙ্গটি তোলেন।

তিনি নারায়ণগঞ্জ -৫ ( সদর- বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সমন্বয় করে মাঠটি সংরক্ষণের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারকে দায়িত্ব দেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। মাঠ রক্ষার এই নির্দেশনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা দেখা দিয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...