নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁও থানায় নতুন ওসি গোলাম সারোয়ারের যোগদান 
ওসি যোগদান / সোনারগাঁও থানায় নতুন ওসি গোলাম সারোয়ারের যোগদান 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন গোলাম সারোয়ার।

আগামী রোববার (২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ থানায় যোগদান করবেন। এর আগে তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল ভূমিকার কারণে গোলাম সারোয়ার ইতোমধ্যে একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

বিশেষ করে চট্টগ্রাম জেলায় কর্মরত অবস্থায় অস্ত্র উদ্ধার,ডাকাতি, সন্ত্রাস, মাদক কারবার এবং চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান,বিভিন্ন  মামলা নিষ্পত্তি করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সাহসী ও কার্যকর অভিযানের কারণে টানা তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

গত বছরের ৩ ডিসেম্বর লটারির মাধ্যমে ৫২৭ জন ওসির বদলির অংশ হিসেবে তিনি দেবিদ্বার থানায় যোগদান করেন। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে একজন পেশাদার, বিচক্ষণ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সুনাম কুড়িয়েছেন। তার বাড়ি নরসিংদী জেলায়।

সোনারগাঁ থানায় যোগদানের মাধ্যমে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

নেটিজেনদের ভাষ্যমতে , সোনারগাঁয়ের মতো গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে একজন অভিজ্ঞ ও কঠোর মনোভাবাপন্ন কর্মকর্তার উপস্থিতি ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
নতুন দায়িত্ব গ্রহণের পর গোলাম সারোয়ারের নেতৃত্বে সোনারগাঁ থানায় অপরাধ দমনে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...