নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন চালক-সহযোগী নিখোঁজ
অগ্নিকান্ড / কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন চালক-সহযোগী নিখোঁজ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজ এলাকায় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে পৌঁছে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রাকটির প্রায় ১০ ফুট দূরে রক্তের দাগ দেখতে পাওয়ার বিষয়টি ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি ট্রাককে আগুনে পুড়তে দেখেন এবং একই সঙ্গে সড়কের ওপর রক্তের চিহ্নও লক্ষ্য করেন। এতে কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক জুলহাস জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া গেছে, তবে কোনো আহত বা নিহত ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে একটি রেকার এনে পুড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।

কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকের চালক বা সহযোগীর কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...