নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   ​মে দিবসে ​শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র‍্যালি
​মে দিবসে ​শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র‍্যালি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঐতিহাসিক ১মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক বিশাল সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১মে সকাল ১১টায় চাষাঢ়া হকার্স মার্কেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন। তিনি বলেন, “১৮৮৬ সালে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ লক্ষ লক্ষ মানুষ কর্মহীন। প্রতিটি শ্রমজীবী মানুষকে আমরা আল্লাহর বন্ধু হিসেবে গড়ে তুলতে চাই। এ দেশে কোরআনের বিধান ও আইন চালু করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

​তিনি আরও বলেন, “আমরা এদেশ রিলিফ চোরদের হাতে ছেড়ে দিতে পারি না। রাসূলের (সা.) আদর্শে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, যিনি পেটে পাথর বেঁধে রাষ্ট্র চালিয়েছেন। যে জাতি শ্রমিকের মর্যাদা দেয় না, তাদের উন্নতি সম্ভব নয়।”

​সমাবেশে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “শ্রমিকদের শ্রমেই দেশের উন্নয়ন হয়, অথচ তাদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারলেই মে দিবসের আন্দোলন সফল হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের ​কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “ইসলামী শ্রমনীতি কায়েমের কোনো বিকল্প নেই। ইসলাম নির্দেশ দিয়েছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তার মজুরি পরিশোধ করা হয়। আমরা সরকারকে বলতে চাই,নারায়ণগঞ্জ এর হকারদের পুনর্বাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করতে হবে এবং এই নারায়ণগঞ্জ য্বখানে ১২ লক্ষ শ্রমিকের বাস, তাদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে।” তিনি আরও হুশিয়ারি দেন যে, “৩৬ জুলাইয়ের গণরায় (গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট প্রেক্ষাপট) মেনে না নিলে জনগণ আবারও আন্দোলনে নামবে।”

​নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক , নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবসের মূল আহ্বান বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। শ্রমিকদের দাবি না মানলে আগামী দিনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ​কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক জনাব নুরুল আমিন,
​​নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন,​ উপদেষ্টা সাইফুদ্দিন মনির, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

​সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি চাষাঢ়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে কয়েক হাজার শ্রমিক ও সংগঠনটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...