নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 
মানববন্ধন / সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন এলাকাবাসী।

শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের বড়িবাড়ি এলাকায় আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বড়িবাড়ি জামে মসজিদ হাফেজ মাওলানা ওমর ফারুক, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন, সোহেল আরমান, সোহেল রানা, জসীমউদ্দীন, শাহ আলম, আল আমিন, মোশারফ প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে, বড়িবাড়ি, সিংলাবো, আন্দারমানিক, বড়িবাড়ি পূর্বপাড়া ও পশ্চিম পাড়াসহ ৭ গ্রামের নারী, পুরুষ ও স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের দুই পাশ উঁচু করে নির্মাণের ফলে ৭টি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেম। শুধু তাই নয়, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা অনেক দুর্ঘটনার কবলে পড়েন।

বক্তারা আরো বলেন, আন্ডারপাসের দাবিতে  কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে  এলাকাবাসীকোন সাড়া পাননি। দ্রুত সময়ের মধ্যে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...