নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মেরিন টেকনোলজি অধ্যক্ষের অনৈতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের ক্ষোভ
মেরিন টেকনোলজি অধ্যক্ষের অনৈতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের ক্ষোভ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে  বাংলাদেশ ইনিস্টিউট অব মেরিন টেকনোলজি ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউল হকের অনৈতিক কর্মকান্ডে ফুসে উঠছে সাধারন শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে আরো জানান,মেরিন টেকনোলজি ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউল হকের স্বেচ্ছাচারিতার  কারনে প্রতিষ্ঠানের সিনিয়র  ইন্সটেক্টরগন শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করে তাদের দায়িত্ব পালন শেষ করছেন। ইন্সটেক্টরদের অনুউপস্থিত থাকার কারনে  নিয়মিত ক্লাস করতে পারছেনা অধিকাংশ শিক্ষার্থীরা। যার কারনে ঐতিহ্যবাহী কারিগরি  প্রতিষ্ঠানের শিক্ষারমান ভাটা পরাসহ শিক্ষার্থী সংখ্যা দিন দিন  কমে যাচ্ছে। এ ছাড়াও একাধিক ইন্সটেক্টরগন মেরিন টেকনোলজি পাশাপাশি অন্যত্রস্থানে চাকুরি করে আসছে।

বিভিন্ন তথ্য সূত্রে ও খোঁজ নিয়ে আরো জানা গেছে, মেরিন টেকনোলজি ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউল হকের স্বেচ্ছাচারিতার কারনে মেরিন টেকনোলজির স্টাফ কোয়াটারগুলো অবহেলা অযত্নে পরে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিনিয়তই স্টাফ কোয়াটারে ফ্যান, বৈদ্যুতিক লাইট  এমনকি জানালার গ্রিল চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল।

এ ছাড়াও মেরিন টেকনোলজি ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউল হক ক্ষমতার অপব্যবহার করে মেরিন টেকনোলজি বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে বাহিরে অবাধে বিক্রি করে  পকেট ভারি করে আসছে। এ ছাড়াও
একই প্রতিষ্ঠানের প্রজেক্ট অফিসার মোঃ আশিক আল আব্বাস, ফাইন্যান্স ও ডকুমেন্টেশন অফিসার মোঃ নুর আলম সরকার মিলে এই প্রতিষ্ঠানে সর্বক্ষেত্রে দূর্নীতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অপর একটি সূত্রে জানা গেছে ।

সূত্র আরো জানায়, যথাযথ নিরাপত্তার অভাবে প্রতিনিয়ত এ  প্রতিষ্ঠান থেকে কতিপয় ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারীরা মূল্যবান মালামাল বাইরে নিয়ে বিক্রি করে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি করে নিজেদের পকেট ভারি করছে।

রোববার দুপুরে এ বিষয়ে মেরিন টেকনোলজি ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউল হকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউল হকের অনৈতিক কর্মকান্ডের ঘটনার সুষ্ঠ তদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...