নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি পরীক্ষা
বন্দরে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি পরীক্ষা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে অত্যন্ত উৎসবমুখর ও নকলমুক্ত  পরিবেশে চলছে  এসএসসি ও সমমানের পরীক্ষা । রোববার (৩ মে)  ছিল  আবশ্যিক গণিত পরীক্ষা।  এ দিন  উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


রোববার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির,  বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার এবং সহকারী পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ সামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়,বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।  পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার জানান, “আমরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি। শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগের সাথে পরীক্ষা দিচ্ছে এবং কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নকলের অভিযোগ পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, “পরীক্ষা কেন্দ্রের বাইরে ও ভেতরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে কাজ করছে পুলিশ ।


সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রগুলোর প্রবেশপথে কড়াকড়ি তল্লাশি এবং কেন্দ্রের ভেতরে কঠোর নীরবতা পালন করা হচ্ছে। শিক্ষকরা জানান, প্রশাসনের নিয়মিত তদারকির কারণে শিক্ষার্থীরা নির্ভয়ে পরীক্ষা দিতে পারছে। অভিভাবকদের পক্ষ থেকেও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁদের নজরদারি অব্যাহত থাকবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...