নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আলীগঞ্জে স্কুলে ক্লাশ চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত
দুর্ঘটনা / আলীগঞ্জে স্কুলে ক্লাশ চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশ চলাকালিন সময় সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারা। আহত অন্যদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। পরে আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব বলেন, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্কুল পরিদর্শনে এসেছিলাম। ক্লাশ রুমে প্রবেশ করার সাথে সাথে উপর থেকে সিলিং ফ্যানটা খুলে পড়লো। তবে ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে হয়তো বড় ধরণের ক্ষতি হতো। তারপরেও অন্তত ৫ জন শিশু শিক্ষার্থী আহত হয়েছেন।
আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পর এই দূর্ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বর্তমানে স্কুলের ভবনটির জরাজীর্ণ অবস্থা। জরুরি ভিত্তিতে এই স্কুলের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।


স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালিন সময় সিলিং ফ্যানটি খুলে নীচে পড়ে যায়। অনেক দিন ধরেই স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণেই এই দূর্ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবন নির্মানের জন্য আবেদন করেছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রপ্যোজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...