নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার   |   আদালত পাড়ায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর দিনব্যাপী সেবামূলক কর্মসূচী   |   চাঁদার দাবিতে হামলা প্রতিবাদে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ    |   লিংক রোডে ঝুটের গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি    |   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর বহিস্কার   |   মাদক অপরাধের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম টাকা মোবাইল ছিনতাই   |   অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ সভা    |   ৭ দফা দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলস লিঃ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ   |   ঢাকার পার্ক ও খেলার মাঠ  নাগরিক প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা   |   মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ   |   নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়
 প্রচ্ছদ   জেলার খবর   আবেদনের এক ঘণ্টা পরই প্রতিবন্ধী রাজু পেলেন হুইল চেয়ার
মা ন ব তা / আবেদনের এক ঘণ্টা পরই প্রতিবন্ধী রাজু পেলেন হুইল চেয়ার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আবেদনের এক ঘণ্টা পরই প্রতিবন্ধী রাজুকে হুইল চেয়ার দিয়েছে উপজেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আবেদনের এক ঘণ্টা পরই প্রতিবন্ধী রাজুকে (২৮) হুইল চেয়ার দিল উপজেলা প্রশাসন।
এই হুইল চেয়ার ব্যবহার করে কিছুটা চলাফেরা করতে পারবেন বলে জানান তার অভিভাবকরা।

আজ বুধবার (৬ মে) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের প্রতিবন্ধী রাজুর বাড়িতে গিয়ে এ হুইল চেয়ার দেওয়া হয়।

উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের মো. জাকির হোসেন ও হাফেজা বেগম দম্পতির তিন সন্তান। তার মধ্যে বড় ছেলে রাজু জন্ম থেকে প্রতিবন্ধী। জন্মের পর থেকেই বিছানায় শোয়া অবস্থায় থাকতেন।
সংসারে আর্থিক অনটন থাকায় পরিবারের সদস্যরা তাকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারেনি।

রাজুর বাবা জাকির হোসেন বলেন,আজ সকালে স্থানীয় বিএনপি কর্মীর মাধ্যমে আবেদন করেছি, তার এক ঘণ্টা পর আমার বাসায় ইউএনও স্যার এসে হুইল চেয়ার দিয়েছেন ছেলেকে।আমার ছেলের জন্য হুইল চেয়ারটা হওয়ায় খুব ভালো হয়েছে। এখন হুইল চেয়ারে করে একটু চলাফেরা করতে পারবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ‘যেহেতু জন্মগত প্রতিবন্ধী,তাই দ্রুত সময়ের মধ্যে তার বাড়িতে গিয়ে প্রতিবন্ধী ছেলেকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।আমি সবাইকে একটি ম্যাসেজ দিতে চাই, উপজেলা প্রশাসনের কাছে আবেদন করার সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে চাই।’

হুইল চেয়ার দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও রাজুর অভিভাবকরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...