নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   মহাসড়কে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ডাকাত / মহাসড়কে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে। সোমবার (০৪ মে ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে সোনারগাঁ থানাধীন দড়িকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী মেইন রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ শফিকুল ইসলাম (৩৪)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাও গ্রামের মৃত জহর আলীর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।


অভিযানকালে তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এছাড়া মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...