নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 
বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরের বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান (৭২) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার (৫ মে) রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন তিনি। বীরমুক্তিযোদ্ধা মরহুম মোশারফ হোসেন খানের জানাজা বুধবার (৬ মে) সকাল ১০টায় বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে মৃতদেহ দাফন সম্পর্ন করা হয়।

বীরমুক্তিযোদ্ধা মরহুম মোশারফ হোসেন খানের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গার্ড অফ অনার প্রদান করেন
বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।

মরহুমের নামাজের জানাযা উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা কাজী নাছির, বর্তমান কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতা, বীরমুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর, বীরমুক্তিযোদ্ধা জাব্বার সরদারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ মরহুমের স্বজনরা।

জীবদশায় তিনি বন্দর সিরাজদ্দৌলা ক্লাব, বন্দর শিশু বাগ,ও বন্দর গার্লস স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি দায়িত্ব পালন করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...