নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারের আওয়ামী লীগ নেতার লাশ মাধবদী থেকে উদ্ধার
আড়াইহাজারের আওয়ামী লীগ নেতার লাশ মাধবদী থেকে উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ সাইফুল ইসলামের লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ।

সাইফুল ইসলাম আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকার সাবেক ইউপি সদস্য সাফিজ উদ্দিন এর ছেলে। বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলার মাধবদী থানার আলগি মনেহরপুর গ্রামের ভাড়া বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। জানাযায়, ৫ই আগস্ট ২০২৪ ইং তারিখে আওয়ামী সরকারের পতনের পর সাইফুল ইসলাম স্ত্রী সহ ওই এলাকায় একটি ভাড়া বাসা নিয়া আত্মগোপনে ছিলেন।

তার মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন, পাকা বিল্ডিং এর ফ্যানের সাথে তার লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও তার পা দুটি ফ্লোরে ঠেকানো ছিল। অনেকেই ধারণা করছেন তাকে কেউ বা কাহারা হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে মাধবদী থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, পুলিশ লাশটি উদ্ধার করে নরসিংদী মর্গে প্রেরণ করেছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...