নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   হাশেমবাগে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার আটক ১
অস্ত্র ভান্ডার / হাশেমবাগে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার আটক ১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেওভোগ হাশেমবাগ এলাকায় অস্ত্র ভান্ডারের সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার ভোর পাঁচটায় হাশেমবাগ তসলিমপট্টি এলাকায় গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।  এসময়  ১৫টি সাদা স্টীলের তৈরী তলোয়ার,  ৪টি কাঠের তলোয়ার,  একটি চাকু,  ১টি স্টীলের এসএস তৈরী কুড়াল এবং  ১ টি এসএস পাইপ উদ্ধার করে। এসময় কাশিপুর এলাকার কালু মিয়া ছেলে রনি (৪০) নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রনি ফতুল্লা মডেল থানার এজাহারভুক্ত একাধিক মামলার আসামি। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব হাসিনুজ্জামান ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে একজনকে গ্রেফতার করে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে যেকোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...