নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট
 প্রচ্ছদ   মহানগর   নৌ-পুলিশের নৌযানের সাথে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
দুর্ঘটনা / নৌ-পুলিশের নৌযানের সাথে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে রাতে টহলরত নৌ-পুলিশের নৌযানের সাথে বাল্কহেডের সংঘর্ষে মহসিন সরদার নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে শাহ সিমেন্ট ফ্যাক্টরী সামনে এ ঘটনা ঘটে।

সে খুলনার পাইকগাছার গোপালপুর এলাকার মৃত আব্দুল করিম সরদারের ছেলে।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ উদ্দিন পাঠান জানান, রাতে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেন ৪ কনস্টেবল নিয়ে ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন নৌ টহলকালে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে পিছন থেকে আসা অজ্ঞাত বাল্কহেডের সাথে সংঘর্ষ হয় এবং টহল নৌযানটি উল্টে যায়।

সকলে সাঁতারে অন‍্য একটি বাল্কহেডে উঠেন। এসময় কনস্টেবল মহসিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...