নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   এক দিন নিখোঁজ থাকার পর বন্দরে অচেতন অবস্থায় অটোচালক শিপন উদ্ধার 
এক দিন নিখোঁজ থাকার পর বন্দরে অচেতন অবস্থায় অটোচালক শিপন উদ্ধার 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে নিখোঁজের ১ দিন পর শিপন (৪৫) নামে এক অটোচালককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। ওই সময় যাত্রীবেশী অজ্ঞাত দূবৃত্তরা ভূক্তভোগী অটোচালককে অচেতন করে তার ব্যবহৃত অটোগাড়ীটি ছিনিয়ে নেয়। গত শুক্রবার (১১ নভেম্বর) রাত ১০টায় ফতুল্লা থানাধীন মুক্তারপুর পেট্রোল পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে। অচেতন অটো চালক শিপন মিয়া বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত আসমত মিয়ার ছেলে। বর্তমানে অটো চালক শিপন মিয়া মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিখোঁজ অটো চালকের স্বজন ও তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ নভেম্বর) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকা থেকে যাত্রীবেশী কয়েকজন অজ্ঞাত দূবৃত্তরা অটো গাড়ীতে উঠে মোক্তারপুর এলাকা যাওয়ার উদ্দেশ্যে। পরে অজ্ঞাত দূবৃত্তরা অটো চালক শিপনকে অচেতন করে রাস্তায় ফেলে রেখে অটোগাড়ীটি নিয়ে অজানার উদ্দশ্যে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকার লোকজন অচেতন অবস্থায় অটোচালককে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় অচেতন অটো চালকের জামাতা শিপন মিয়া বাদী হয়ে শনিবার সকালে বন্দর থানায়  একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৫৫৪।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...