নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   আলোচিত জনি হত্যা আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন
মানববন্ধন আলোচিত জনি হত্যা আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় আলোচিত জাহাঙ্গীর আলম জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ৯ জুলাই সকাল ১১টায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় নিহত জনি’র আত্মীয় স্বজন ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, নৃশংস ভাবে এবং পরিকল্পিত ভাবে হত্যা করে একজন আসামি ছাড়া এখনো পলাতক রয়েছে জাহাঙ্গীর আলম জনি’র খুনিরা। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে খুনের প্রকৃত রহস্য উন্মোচন হতো। তাছাড়া খুনি ফারজানা আক্তার মুন্নি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজের অপরাধ ইতিমধ্যে স্বীকার করেছে। তাঁকে রিমান্ডে এনে এই নৃশংস হত্যা কান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসনের করা উচিত। এই হত্যা কান্ডের সাথে জড়িত হাফসা আক্তার শৈলী, মো. সৈকত, লিংকন, আমিনা বেগম সহ অজ্ঞাত পলাতক খুনিরা এখনো অধরাই রয়েছে। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী অদৃশ্য কারণে কেন অন্যান্য আসামিদের গ্রেফতার করছে না যা এখন জনমনে নেতিবাচক প্রশ্নবিদ।

বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই হত্যাকান্ডের সাথে জড়িত বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাই। অন্যথায় জনি হত্যার বিচারের দাবীতে ফতুল্লা মডেল থানা ঘেরাও করার আল্টিমেট দিয়া হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত জাহাঙ্গীর আলম জনি’র পিতা মো. আবদুল শুক্কুর মিয়া, বোন জামাই মো. আল আমিন, ভাই এম তানভীর, চাচা মিলন মিয়া, প্রতিবেশী আবু বক্কর সিদ্দিক সহ বৃহত্তর দেলপাড়া এলাকার বাসিন্দারা এবং পরিবারের সদস্যবৃন্দরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...