নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   দুই রাতে কৃষকের তিন গরু চুরি   |   নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের অভিষেকে মিলনমেলা   |   শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার   |   নারায়ণগঞ্জ ক্লাব স্নুকার চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট উদ্বোধন   |   বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন ভেঙ্গে পড়ার আশঙ্কা   |   আলোচিত জনি হত্যা আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন   |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন 
 প্রচ্ছদ   জেলার খবর   শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার
গ্রেফতার / শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’-এর একটি মোবাইল ফোনের দোকানে হওয়া চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার(১১জুলাই) দিনব্যাপী কাঁচপুরসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বাবু ওরফে রবি ওরফে রনি (৪০), মোঃ ইছহাক ওরফে সাগর (৪২), মোঃ কামাল (৪০), মোঃ আলমগীর (৪৫), মোঃ জামাল (৩৮), আলাউদ্দিন (৪৫), মোঃ সুমন (৪১), মোঃ রুবেল (২৩) এবং আলামিন ওরফে বাম্বু আলামিন (২৩)। এদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।

​উল্লেখ্য যে, গত ১৩ জুন ২০২৬ তারিখে সোনারগাঁওয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের ওই মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৩৮, ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড)। ঘটনার পর থেকেই পুলিশ চোরদের শনাক্ত করতে মাঠে নামে।

​সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান , আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজই তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...