নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের অভিষেকে মিলনমেলা
অভিষেক / নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের অভিষেকে মিলনমেলা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জে ইলেকট্রনিক মি‌ডিয়ায় কর্মরত পেশাদার সাংবা‌দিকদের সমন্ব‌য়ে গ‌ঠিত নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের নতুন কমিটির অ‌ভি‌ষেক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মীম শরৎ গ্রু‌পের সৌজ‌ন্যে আয়ো‌জিত অনুষ্ঠা‌নে এসময় সম্মা‌নিত অ‌তি‌থি এবং সাংবাদিক পরিবারের উপ‌স্থি‌তি‌তে অনুষ্ঠানস্থল মিলন‌মেলায় রূপান্ত‌রিত হয়।সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শ‌নিবার ১১জুলাই দুপু‌রে আনন্দ টি‌ভি নারায়ণগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি এবং সংগঠন‌টির কার্যক‌রি সদস‌্য সৈয়দ সিফাত লিংক‌নের কোরআন তে‌লোয়া‌তের মধ‌্য দি‌য়ে এ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৫ আস‌নের সংসদ সদস্য আবুল কালাম এবং প্রধান বক্তা বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম। সংগঠনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম সহ অনেকে।

এছাড়াও সংগঠ‌নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি আমির হোসেন স্মিথ।আমন্ত্রিত বক্তারা, নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং প্রধান অতিথি  সংসদ সদস‌্য তা সমাধানের আশ্বাস দেন। এছাড়াও তারা গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন। এর আগে চ্যানেল ওয়ানের নাফিজ আশরাফকে সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটি গঠিত হয়েছে। অন‌্যান‌্যরা হ‌লেন, সহ সভাপ‌তি আমীর হো‌সেন স্মিথ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কোষাধক্ষ সাত্তার আলী সো‌হেল, কার্যকরি সদস্য শরীফ উদ্দিন সবুজ, কার্যকরি সদস্য আনোয়ার হাসান, কার্যকরি সদস্য সৈয়দ সিফাত আল রহমান লিংকন, কার্যকরি সদস্য হাসান মজুমদার বাবলু। অভিষেক অনুষ্ঠানে আগের কমিটির সবাইকে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানোর পর নতুন কমিটির সকল সদস‌্যদের হা‌তে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...