নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   দুই রাতে কৃষকের তিন গরু চুরি
চুরি / দুই রাতে কৃষকের তিন গরু চুরি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই রাতে দুই কৃষকের তিনটি গরু চুরি হয়েছে। ঘটনা গুলো ঘটেছে শনিবার ও রবিবার দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া ও কালাপাহাড়িয়া ইউনিয়নের চকের বাড়ি এলাকায়।

দুপ্তারা খানপাড়া এলাকার কৃষক মো. জাকারিয়া জানান, রোববার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে তার গোয়ালের দরজা খোলা দেখতে পেয়ে সন্দেহ বশত গোয়ালে গিয়ে দেখেন যে, তার গোয়ালে থাকা প্রায় তিন লাখ টাকা মূল্যের একটি দুধেল গাভী এবং এক লাখ টাকা মুল্যের একটি ষাড় গরু চুরি হয়েে গেছে। রাতের কোন সময়ে কে বা কারা এ চুরির ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিৎ করে বলতে পারছেন না।

তার পিতার নাম নাসিরউদ্দিন ভূইয়া। অপর দিকে শুক্রবার দিবাগত রাতে কালাপাহাড়িয়া ইউনিয়নের চকেরবাড়ী নামক এলাকা থেকে মোতালিব ( মোতা) নামে এক কৃষকের প্রায় দেড়লাখ লাখ টাকা মূল্যের একটি গরু চুরি হয়ে গেছে। এঘটনা শোনার পর কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে গরুর মালিককে সান্ত্বনা দেন।আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ঘটনা গুলো সম্পর্কে থানা পুলিশকে অবগত করা হয়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...