নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   দেশীয় মদ তৈরীর বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করেছে র‌্যাব | গ্রেফতার ২
দেশীয় মদ তৈরীর বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করেছে র‌্যাব | গ্রেফতার ২
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বাজার থেকে ৬৫ লিটার দেশীয় মদ তৈরীর কাঁচামালসহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে, শনিবার ( ১২ নভেম্বর) বিকেলে র‌্যাব-১১ এর নরসিংদী জেসিও -৯২২১ সিপিএসসি) এর সদস্যরা মাধবদী এলাকায় ডিউটি করার সময় গোপন সংবাদে আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারের তারেক হরিজনের দোতলা বিল্ডিং এর নিচ তলায় মাদক ব্যবসায়ি মাদক দ্রব্য কেনা বেচা করছেন। এ সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে র‌্যাব এর সদস্যরা ওই ভবনে অভিাযান পরিচালনা করেন। এ সময় নিরঞ্জন বাসফোর (৪০) ও তারেক বাসফোর (৩৮) নামে দুই ব্যাক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। অপর দুইজন সুমন কুমার (৩৫) ও সাগর বাসফোর (২৩) নামে দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা। তাদের কাছ থেকে দুইটি ড্রাম ও দুইটি টিন ভর্তি ৬৫ লিটার দেশীয় মদ তৈরীর কাঁচামাল উদ্ধার করেন তারা। এ ব্যাপারে ডিএডি কায়সার আমির রিপন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সুমন কুমার বগুড়ার আদমদিঘি এলাকার সুরেশ কুমারের ছেলে এবং সাগর বাসফোর আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকার দিলিপ বাসফোরের পুত্র।আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে রোববার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...