নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   বন্দরে কিছু স্থানে সুপেয় পানি সংকট | অসচেতনতায় দিনরাত পানির অপচয়
বন্দরে কিছু স্থানে সুপেয় পানি সংকট | অসচেতনতায় দিনরাত পানির অপচয়
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

সহিদুল ইসলাম শিপু-বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দরে কিছু এলাকায় সুপেয় পানির জন্য যখন সংকট চলছে অনেকই অসচেতন গাফলতি করে দিনরাত পানির অপচয় করছেন। এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করতে না পারলেও প্রতি মাসেই ওয়াসার উৎপাদন করা পানির প্রায় এক তৃতীয়াংশই কিনা যাচ্ছে ‘জলে। একদিকে যখন পানি অপচয় হচ্ছে নিয়মিত, অন্যদিকে তখন পানির কষ্টে কাটছে দিনরাত। এমনই দৃশ্য চোখে পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ ও ২১ নং ওয়ার্ডে। ১৩ নভেম্বর (রবিবার) সকালে সরজমিনে গিয়ে দেখা যায় নাসিক ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা হাট সংলগ্ন তেঁতুলতলা মোড় রাস্তার পাসে কল থেকে পানি অপচয় হচ্ছে। অন্যদিকে নাসিক ২১ নং ওয়ার্ডের সালেহনগড় এলাকায় পানির জন্য চলছে হাহাকার। ২০ নং ওয়ার্ডের বাসিন্দা আছাদ মিয়া বলেন, এই কল দিয়ে ২৪ ঘন্টা পানি পরে অপচয় হয়, আমি নিজে কয়েক বার পলিথিন দিয়ে মুখ বেধে দিয়েছি আবার যার পানি দরকার হয় সে খুলে রেখে চলে যায় তাই এই রঙের গেলন পেতে রাখছি। কর্তৃপক্ষের গাফিলতির কারনে এ পানি অপচয় হচ্ছে বলে আমি মনে করি। ২১ নং ওয়ার্ডের বাসিন্দা আনুয়ার, শেফালি, লিপিসহ একাধিক ব্যক্তি বলেন, পানির র্তীব্র সংকট চলছে ২১নং ওয়ার্ডে। এই ওয়ার্ডের বাসিন্দারা পানির জন্য এদিক সেদিক ছুটাছুটি করছে। পানি কোন দিন সকালে আসে, কোন দিন বিকেলে আসে। কোন দিন আসে না। দুই বছর আগে পানি সরবরাহের দায়িত্ব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে দেয় ওয়াসা। সিটি কর্র্পোরেশন দায়িত্ব নেওয়ার পর পানি সরবরাহ ব্যবস্থা আরও খারাপ হয়ে যায়।

এব্যপারে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহীন মিয়া বলেন, বর্তমানে আমার ওয়ার্ডে পানির একটু সংকট চলছে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী আপার সাথে আলাপ করে পানির সমস্যা সমাদান করবো।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...