নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে প্রাইভেট কার চালককে কুপিয়ে জখমের অভিযোগ
আড়াইহাজারে প্রাইভেট কার চালককে কুপিয়ে জখমের অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে এক প্রাইভেটকার চালককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে দশই নভেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলার দুপ্তাতারা ইউনিয়নের পাঁচবাড়ীয়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ওইদিন পাঁচবাড়িয়া গ্রামের নুরুল হক ভুঁইয়ার ছেলে নিজস্ব প্রাইভেটকার নিয়ে মাধবদী রওনা হয়। একটু যাওয়ার পর আসলাম পাঠানোর বাড়ির সামনে ওই গ্রামের শফিকুল, আশরাফুল একটি ট্রাক দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রেখেছে। ওই সময় রিয়াদ তাদেরকে ট্রাকটি সরিয়ে তাকে সাইড দেওয়ার অনুরোধ করে। শফিকুল এবং আশরাফুল তাকে একটু পরে যাওয়ার কথা বলে তখন রিয়াদ তাদেরকে বলে আমার একটি জরুরী কাজ আছে মাধবদী যেতে হবে আমাকে সাইড দিয়ে দিন। তখন তারা রিয়াদকে সাইড না দিলে তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে শফিকুল এবং আশরাফুল দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে রিয়াদকে রক্তাক্ত কাটা জখম করে। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে রিয়াদের বাবা নুরুল হক ভূঁইয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান ঘটনার পর সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...