নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯
 প্রচ্ছদ   মহানগর   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান
পঞ্চায়েত কমিটি / আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ র‍্যালী বাগান ভূমি রক্ষা ও সমাজ উন্নয়ন পঞ্চায়েত এর নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ই সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ র‍্যালী বাগান এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি সাজেদুর রহমান বলেন, অনেক সময় দেখা যায়, আপনারা মাদক সেবনকারীকে ধরেছেন বা মাদকব্যবসায়ীকে ধরেছেন—উত্তেজিত জনগণ রাগে, ক্ষোভে, আক্রোশে তাকে মারধর করছেন। আমাদের শরীর কিন্তু অনেক সেন্সিটিভ। একজন যদি ক্রমাগতভাবে মারপিট করেন, তার কিন্তু একটা ধারাবাহিকতা থাকে। উত্তেজিত ১০জন জনগণ যদি তাকে মারপিট করেন, কার মার কোথায় লাগবে—শরীরে অনেক সেন্সিটিভ অঙ্গ-প্রত্যঙ্গ আছে। আল্লাহ না করুক, ওই ব্যক্তি যদি অন দ্যা স্পটে মারা যায়, আইন কিন্তু আর আপনার পক্ষে থাকবে না। আপনার এগেইন্সটে যাবে।

ওসি আরও বলেন, আমি আপনাদের নিকট আহ্বান করবো শারীরিকভাবে মারপিট না করে, আইন নিজের হাতে তুলে না নিয়ে, আমাদের কাছে সহযোগিতা চান—আমি আপনাদের সহযোগিতা করবো। পাশাপাশি যখনই এ ধরণের বিষয়গুলো হবে—উত্তেজিত জনগণ, আপনার এলাকার জনপ্রতিনিধি বা যারা পঞ্চায়েত কমিটিতে আছেন—তাদেরকে সুন্দরভাবে বুঝাইয়া, যে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, তাকে আইনের কাছে সোপর্দ করুন। নিজ আইন হাতে তুলে নেবেন না—এটা আমার অনুরোধ রইলো। সমাজের ভালো কাজ করতে গিয়ে আপনি বিপথগামী হন, আপনি আইনের আওতায় আসেন—এটা ভালোভাবে কেউ নেবে না। আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে এভাবে মারধর কইরেন না। যারা মাদকব্যবসায়ী, মাদকসেবনকারী আছে, ছিনতাইকারী বা কিশোর গ্যাং আছে— তাদের আইনের কাছে সোপর্দ করেন, আমি আমার টিম দিয়ে আপনাদের সহযোগিতা করবো।

বিশেষ অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আপনারা জানেন দেশ জুলাই বিপ্লব এবং তৎপরবর্তী সময় একটি বাকস্বাধীনতার নতুন একটি স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ এগুচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা বিগত ৫ তারিখের পর থেকে দক্ষিণ র‍্যালি বাগান ও জিমখানা সহ আমাদের আশপাশের এই অঞ্চল একসময় অনেক ধরনের দুর্নীতিগ্রস্ত, বিভিন্ন ধরনের দুষ্কৃতী চক্রের দ্বারা সক্রিয় ছিল। আপনারাই মুখ্য ভূমিকা রেখেছেন এই অঞ্চল থেকে মাদক নির্মূলে, এই অঞ্চল থেকে সকল ধরনের অপরাধ নির্মূলে। তারই ধারাবাহিকতায় আমাদের জিমখানা পঞ্চায়েত যুব কমিটি যেমন হয়েছে, আমাদের দক্ষিণ র‍্যালি বাগান পঞ্চায়েত হয়েছে এবং সামনে আমরা যুব কমিটি এবং অন্যান্য কমিটিগুলোকে পুনর্গঠন এবং সুসংগঠিত করবো ইনশাআল্লাহ।

জোসেফ আরো বলেন, আমাদের শুধু ঐক্য থাকতে হবে। সকল ধরনের মিথ্যাকে, অপরাধকে, সকল ধরনের অপকর্মকে আমাদের ‘না’ বলতে হবে। এখানে কোনো স্বজনপ্রীতির সুযোগ নাই। দেশ অন্যভাবে পরিবর্তিত হচ্ছে, আমাদের সেই পরিবর্তনকে ধরতে হবে। সেই পরিবর্তনের সাথে আমাদের এগিয়ে যেতে হবে। অনেক গৌরবময় ইতিহাস রয়েছে আমাদের এই অঞ্চলের, তেমনই কিছু বিচ্ছিরি ইতিহাসও রয়েছে, যেগুলোকে আমরা সামনে টেনে আনার আর কোনো ধরনের সুযোগ দেবনা ইনশাআল্লাহ। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। এই পঞ্চায়েতকে—যেহেতু আজকে শপথ করানো হয়েছে এই দক্ষিণ র‍্যালি বাগানের সার্বিক অভিভাবকত্বের দায়িত্ব তারা নৈতিকতার সহিত, সততার সহিত, আদর্শের সহিত তারা পালন করবে এবং কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।

দক্ষিণ র‍্যালী বাগান ভূমি রক্ষা ও সমাজ উন্নয়ন পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, দক্ষিণ র‍্যালী বাগান ভূমি রক্ষা ও সমাজ উন্নয়ন পঞ্চায়েত কমিটির উপদেষ্টা তাসলিমা মাজহার ডলি, মোঃ আমান উল্লাহ ও মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...