বিক্ষোভ মিছিল / আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের ডিআইটি এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

উক্ত বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল , আনোয়ার হোসেন আনু, এড. হুমায়ুন কবির, এড. জাকির হোসেন, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ এবং সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। #



