নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন
 প্রচ্ছদ   মহানগর   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল 
বিক্ষোভ / নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দেশব্যাপী আওয়ামী লীগের অরাজকতা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে একটি সুসংগঠিত ও বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল পূর্ব প্রতিবাদ সভায় মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার হরণ এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য আওয়ামী লীগ এখনো নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠন রাজপথে থেকে জনগণের অধিকার রক্ষায় যেকোনো চক্রান্ত রুখে দিতে প্রস্তুত রয়েছে।

​এ সময় মহানগর বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

​সমাবেশ শেষে গণমাধ্যমে বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ।”

​উক্ত প্রতিবাদ সভা ও মিছিলে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...