নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ 
 প্রচ্ছদ   আরো খবর   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন
আবির্ভাব / শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভাবির্ভাব দিবস মহা-মহোৎসব, সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই সেপ্টেম্বর) রাতে নগরীর পালপাড়া শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে ‘নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গ’-এর উদ্যোগে ২দিনব্যাপী নানা ধর্মীয় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।

শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সাহা’র (অধ্বর্য্যু) সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

এসময় সাখাওয়াত হোসেন খান বলেন, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। প্রতিটি মানুষের এবং জীবের আত্মশুদ্ধির জন্য ধর্ম এসেছে। মানুষের মধ্যে হানাহানি, বিভক্তি ও বিশৃঙ্খলা দূর করে তাদের ভালো পথে নিয়ে আসার জন্যই যুগে যুগে বিভিন্ন ধর্মের আবির্ভাব ঘটেছে। প্রত্যেক ধর্মগ্রন্থ গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে, সব ধর্মের মূল কথাই হলো মানবজাতি কল্যাণের লক্ষ্যে পৌঁছাতে পারে সেই পথ দেখানো। সংখ্যালঘু বলতে কোন শব্দ নাই। আমাদের মধ্যে যার যার ধর্ম, তিনি পালন করবেন। মুসলমান ধর্মের প্রচারক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ বলেছেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না।

তিনি আরো বলেন, শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের যে সকল বাণী রয়েছে সেগুলো আমি মনে করি সৎসঙ্গ বেশি বেশি করে প্রচার করবে। আর সমস্ত বাণী ভালোমতো আঁকড়ে ধরে রাখতে হবে এবং অনুসরণ করতে হবে। আপনাদের পারিবারিক জীবনে সন্তানদের জীবনে সংসারের জীবনে এই সকল বাণী প্রতিফলন ঘটাতে হবে। তাহলে আমরা একটি সুন্দর সমাজ, সুন্দর সংসার ও একটি সুন্দর দেশ পাবো।

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসবে কেন্দ্রীয় পরিষদের সদস্য শ্রী অবিনাশ চন্দ্র সাহা’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, বিশিষ্ট ব্যাবসায়ী বিনয় সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী সঞ্জয় সাহা বনমালী ও সদস্য সচিব ডা. শ্রী জীবনকুমার রায় সহ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...