নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
 প্রচ্ছদ   মহানগর   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক
আটক / সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকৃত নগদ ৪ হাজার টাকা ও সুইচ গিয়ার চাকুসহ  ৩ ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থজনীয় জনতা।

।আটককৃত ছিনতাইকারীরা হলো বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর  এলাকার হান্নান মিয়ার বাড়ী ভাড়াটিয়া আব্দুল ছাত্তার মিয়ার ছেলে জহির (২২) একই থানার কুশিয়ারা সুতারপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে আকাশ আহাম্মেদ নাজমুল (২২) ও একই থানার কল্যান্দী মাজারবাড়ী এলাকার মৃত আব্দুল রব মিয়ার ছেলে মোঃ হোসেন (২২)।

এ ঘটনায়  আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃত ৩ ছিনতাইকারীকে উল্লেখিত মামলায় সোমবার (৭ সেপ্টেম্বর)  দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায়  বন্দর রেললাইনস্থ  ভাঙ্গা ব্রিজের উপর থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, আটককৃত ছিনতাইকারীরা দীর্ঘ দিন ধরে বন্দর রেললাইনস্থ ভাঙ্গা ব্রিজের সামনে অবাধে ছিনতাই করে আসছিল। ছিনতাইকারীদের অত্যাচারে স্থানীয় এলাকাবাসীসহ পথচারিরা চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...