নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী
 প্রচ্ছদ   জেলার খবর   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
মিছিল / নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নিষিদ্ধ’ আওয়ামী লীগের অবৈধ মিছিল ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যােগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর) মধ্যরাতে মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভ মিছিলটি নগরীর মিশনপাড়া এলাকার হোসিয়ারী সমিতির সামনে থেকে শুরু করে ২নং রেলগেট ঘুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে এসময় মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, গত ৫ই আগস্ট পতিত আওয়ামী স্বৈরাচারী সরকার ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে এখনো বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। ব্যবসায়ীদের নিরাপত্তাসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি। তাদের দোসরদের যেখানেই পাব সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদেরকে কোনভাবেই দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা এড. মোঃ রফিক, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ ও ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...