শিরোনাম
বৈঠক / রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত
সোনারগাও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকটি ৫ই(সেপ্টেম্বর)শনিবার রাম গোবিন্দের গাঁও প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় বৈঠকে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুলিশের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে। #



