নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ঈদের দিন জবাই করে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ১৬ বছর পর গ্রেফতার
ঈদের দিন জবাই করে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ১৬ বছর পর গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

ফতুল্লা প্রতিবেদকঃ বক্তাবলীতে ২০০৬ সালে ঈদের দিনে জবাই করে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ১৬ বছর পলাতক থাকা আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ১৫ নভেম্বর মঙ্গলবার মুন্সিগঞ্জ গজারিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামীর নাম মো. কালাচাঁন (৪০)। গত ২৬ অক্টোবর ২০০৬ সালের কোরবানের ঈদের দিন রাতে ফতুল্লা বক্তাবলি ইটভাটায় একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। জুয়া খেলাকে কেন্দ্র করে ৫ জন আসামী পরস্পর যোগসাজশে ইটভাটার অপর এক শ্রমিককে নৃশংসভাবে জবাই করে হত্যা করে। ওই ঘটনায় ইটভাটার মালিক বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৭৮(১০)০৬, ধারা ৩০২/৩৪। পরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ বিচার শেষে মামলার আসামীদের বিরুদ্ধে আনীত পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় ৪ নভেম্বর ২০০৯ সালে গ্রেপ্তারকৃত আসামীসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামীর স্বীকারোক্তি মতে, আইনশৃঙ্খলা বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে ঘটনার পর পরই নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় নতুন ঠিকানায় বসতি স্থাপন করে মৎস্যজীবি হিসেবে কাজ করতে থাকে এবং বিগত দীর্ঘ ১৬ বছর হত্যা মামলায় সে পলাতক ছিলো। র‌্যাব আরও জানায়, নির্মম হত্যাকান্ডের ঘটনায় দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে ১ জনকে চলতি বছরের ১০ অক্টোবর র‌্যাব-১১ গ্রেপ্তার করেছে। বাকী আসামীদের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন এবং ২ জন পলাতক আছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...