নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে ডকইয়ার্ডে বয়লার বিস্ফোরণে ১ জন নিহত | আহত ৩
রূপগঞ্জে ডকইয়ার্ডে বয়লার বিস্ফোরণে ১ জন নিহত | আহত ৩
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
নিজাম উদ্দিন আহমেদ-রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জে  কিং ফিশার ডকইয়ার্ডে  বয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছে।  নিহত নুরুজ্জামান মিয়া ঢাকা দোহার এলাকার বাসিন্দা। এসময় আরো ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯ টায় উপজেলার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে। রূপগঞ্জ থানার উপ- সহকারী পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, বুধবার সকাল ৯ টায় মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংগাই-৮ জাহাজে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এসময় পুরো এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণে নুরুজ্জামান,  সহিদুল নিয়া, ইউনুস মিয়াসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় নুরুজ্জামানকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ জোন-২ এর উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বিস্ফোরণে বিকট শব্দ হয়েছে।  নুরুজ্জামান গুরুতর আহত অবস্থায় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ব্যাপারে ডকইয়ার্ডের মালিক মাসুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...