নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   কুখ্যাত দুই ছিনতাইকারী গ্রেফতার | নগদ টাকা চাপাতি উদ্ধার
কুখ্যাত দুই ছিনতাইকারী গ্রেফতার | নগদ টাকা চাপাতি উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ  নারাণয়গঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতিকালে কুখ্যাত দুই ছিনতাইকারী গ্রেফতার। বুধবার (১৬নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নামে সিদ্ধিরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত কুখ্যাত দুই ছিনতাইকারী হলো সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েরতনগর এলাকার মৃত আঃ রহমানের ছেলে মোঃ সুমন এবং গোদনাইল আরামবাগ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ বাবু।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার চৌধুরীবাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছিনতাইয়ের কাজে ব্যাবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়। পরে তাদের বিষয়ে পিসিপিয়ার পর্যোলোচনা করে দেখা যায় তারা উভয়েই একাধিক মামলার আসামী। এবং তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা ছাড়াও দেশের অন্যান্য থানায় মামলা রয়েছে। আটক বাবুর বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং মারামারিসহ সিদ্ধিরগঞ্জ থানায় ১১টি মামলা রয়েছে। এবং  সুমনের বিরুদ্ধে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় দ্রুত বিচারআইন, মাদক এবং জুয়া আইনে মোট ৪টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নতুন করে বৃহস্পতিবার আরো একটি মামলা দায়ের করা হলো।
এদিকে খোঁজ নিয়ে জানা যায় গ্রেফতারকৃত সুমন সিদ্ধিগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড ব্যাবসায়ী এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ারের ছোট ভাই। সুমন একজন পেশাদার ছিনতাইকারী। এছাড়াও সে মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...