নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   রূপগঞ্জে ৩০০ ফুট থেকে সিলেট মহাসড়ক পর্যন্ত নতুন সড়ক নির্মান করবে সরকার
রূপগঞ্জে ৩০০ ফুট থেকে সিলেট মহাসড়ক পর্যন্ত নতুন সড়ক নির্মান করবে সরকার
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ
রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক থেকে মাদানী এভিনিউ-সিলেট মহাসড়ক পর্যন্ত নতুন সংযোগ সড়ক স্থাপন করবে সরকার। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে সম্প্রতি প্রয়োজনিয় ব্যবস্থা নিতে লিখিত চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয়ের অধিগ্রহণ অধিশাখা। রাস্তাটি হচ্ছে রূপগঞ্জের বাড়িয়াছনি, টেকনোয়াদ্দা ও নাওড়া মৌড়ার উপর দিয়ে। এ সব মৌজায় ৩৪ দশমিক ৭২৫৮ একর ভূমি অধিগ্রহণের চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
তবে, শর্ত হচ্ছে-অধিগ্রহণের উদ্দেশ্য ব্যতিত অন্য কোন উদ্দেশ্যে জমি ব্যবহার করা যাবে না। ধর্মীয় প্রতিষ্ঠান অধিগ্রহণের আওতা থেকে বাদ দিতে হবে। প্রকল্প এলাকার স্বাভাবিক পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করা যাবে না। প্রস্তাবিত জমিতে নদী, খাল থাকলে শ্রেণি অক্ষুন্ন রেখে কাজ করতে হবে। গত ২০২২ সালের ২০ জুন অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন চেয়ে একটি চিঠি দিয়েছিলো সড়ক ও জনপথ বিভাগ। সেই চিঠির প্রেক্ষিতে ৩১ আগস্ট ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, সড়কটি নির্মাণের জন্য ৩৪ দশমিক ৭২৫৯ একর জমি প্রয়োজন। এর মধ্যে ব্যক্তিমালিকানাধিন জমি রয়েছে ৩২ দশমিক ২০৩২ একর আর অর্পিত ০ দশমিক ৮৬৫৫ একর জমি। ভূমি মন্ত্রণালয় থেকে ব্যক্তিমালিকানা জমি অধিগ্রহণের ব্যবস্থা করা হয়েছে এবং অর্পিত জমি হুকুম দখলের নির্দেশ দেওয়া হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...