নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে ৩-০ গোলে সিরাজদৌল্লা জয়, ডি,এস,এস ২-০ গোলে জয়
শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে ৩-০ গোলে সিরাজদৌল্লা জয়, ডি,এস,এস ২-০ গোলে জয়
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে আজ ১৮ নভেম্বর শুক্রবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলা সিরাজদৌল্লা ফুটবল একাডেমী ৩-০ গোলে নারায়ণগঞ্জ হাই স্কুলকে পরাজিত করে জয়ি হয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় সিরাজদৌল্লা ফুটবল একাডেমী খেলোয়াড় লিংকন চন্দ্র। দ্বিতীয় খেলায় ডি,এস,এস কোচিং সেন্টার ২-০ গোলে ইসলামবাগ ফুটবল একাডেমীকে পরাজিত করে জয় লাভ করেন। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়। ডি,এস,এস কোচিং সেন্টারের খেলোয়াড় মোঃ শাহাদাৎ। বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে স্টেডিয়ামের কানায় কানায় ভড়ে উঠে ফুটবল ক্রীড়ামোদি দর্শক। খেলা শেষে আনন্দঘন আনুষ্ঠানিকতায় খেলোয়ারদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রথম খেলায় অতিথি ছিলেন, বঙ্গসাথী ক্লাবের সহ সভাপতি ফয়জুল ইসলাম রুবেল, বঙ্গসাথী ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ জিয়ায়ুল হল জিকো, বঙ্গসাথী ক্লাবের কার্যকরি সদস্য মোঃ আলআমিন। অনুষ্ঠানের দ্বিতীয় খেলায় অতিথি ছিলেন, সাবেক ফুটবলার মোঃ নেয়ামত উল্লা, ডি,এস,এস ফুটবল একাডেমীর সদস্য মোঃ তানভীর, বঙ্গসাথী ক্লাবের মোঃ রানা আহাম্মদ। পরে অতিথিরা খেলায় ম্যান অব দ্যা ম্যাচ প্রাপ্ত খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন। আগামী ১৯ নভেম্বর এ টুর্নামেন্টে একটি খেলা বন্ধন ফুটবল একাডেমী বনাম বিদ্যা নিকেতন স্কুলের মধ্যে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্ট অংশ গ্রহন করছেন নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ ফুটবল একাডেমী , বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো এ্যাথলেটিকস ক্লাব, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার,মদনগঞ্জ ফুটবল একাডেমী। সোঁনালী অতিত নারায়ণগঞ্জ, সোঁনালী অতীত মুন্সিগঞ্জ, সোনালী সকাল ক্লাব, সোনালী অতীত বন্দর ক্লাব। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...