নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   আইন-অপরাধ   চনপাড়া অপরাধ জগতের ডন বজলুর রহমান গ্রেফতার
চনপাড়া অপরাধ জগতের ডন বজলুর রহমান গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিনিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান চনপাড়ার বজলুর রহমানকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১ এর সদস্যরা গতকাল ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করে।
র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, ১৯৭৪ সালে সরকার নদী ভাঙ্গা, ঘর ভাঙ্গা ও ভূমিহীনদের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া ওয়াসার ১২৬ একর জমিতে আশ্রয় দেন। শীতলক্ষ্যা ও বালু নদী ঘেঁষে এই পুনর্বাসন কেন্দ্রটি বর্তমানে বস্তিতে রূপ নেয়। এখানে লক্ষাধিক লোকের বসবাস। বিভিন্ন অঞ্চলের চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভাড়াটিয়া খুনিরা এখানে আস্তানা বসায়।  সেই থেকেই চনপাড়া এলাকা আলোচনায় আসে। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সদস্য বজলুর রহমান বজলু। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। বজলুর রহমানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ রূপগঞ্জ থানায় ১২ টি মামলা রয়েছে। 
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহেদ আলী বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় জাতীয় ও স্থানীয় নির্বাচনে ৯০ ভাগ ভোট পেয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা জয়লাভ করেন। সে কারণে আওয়ামীলীগের বিরোধীরা বিভিন্ন সময় হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন মামলায় বজলুর রহমানকে আসামী করে। 
উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর চনপাড়ায় অভিযানে র‌্যাব সদস্যদের উপর হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামী বজলুর রহমান। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...