নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   খাবার খেতে গিয়ে নিখোঁজ হলো চায়না ব্যাটারী শ্রমিক সাবিনা 
খাবার খেতে গিয়ে নিখোঁজ হলো চায়না ব্যাটারী শ্রমিক সাবিনা 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
 বন্দর প্রতিবেদকঃ  খাবার খাওয়ার কথা বলে বন্দরে চায়না ব্যাটারী কোম্পানী থেকে বাসার উদ্দেশ্যে বের হয়ে সাবিনা আক্তার সাবানা (১৪) নামে এক নারী শ্রমিক নিখোঁজ হয়েছে । এ ঘটনায় নিখোঁজ নারী শ্রমিকের পিতা সফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৮৪৪ তাং- ১৮-১১-২২ইং। এর আগে গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলাস্থ উল্লেখিত প্রতিষ্ঠান থেকে বের হয়ে ওই নারী শ্রমিক নিখোঁজ হয়। নিখোঁজ নারী শ্রমিক সাবিনা আক্তার সাবানা হবিগঞ্জ জেলার বাহুফল থানার পূর্ব জাবিয়া এলাকার সফিকুল ইসলাম মিয়ার মেয়ে বলে জানা গেছে। এ ব্যাপারে নিখোঁজ জিডি বাদী সফিকুল ইসলাম জানান, আমার মেয়ে সাবিনা আক্তার সাবানা দীর্ঘ দিন ধরে  বন্দরের  লক্ষনখোলাস্থ চায়না ব্যাটারী কোম্পনীতে চাকুরী করে আসছে। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার আমার মেয়ে সাবিনা কাজে আসে। পরে দুপুরে খাবার খাওয়ার কথা বলে উল্লেখিত কোম্পনী থেকে বাড়ী উদ্দেশ্যে বের হয়ে অদ্যবধি পর্যন্ত আমার মেয়ে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার মেয়ের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে আমি বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ নারী শ্রমিককে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...