নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ৬০ লাখ টাকার বিপুল পরিমান আইস ও ইয়াবাসহ ২ মাদক পাচারকারি আটক
৬০ লাখ টাকার বিপুল পরিমান আইস ও ইয়াবাসহ ২ মাদক পাচারকারি আটক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ষাট লাখ টাকা মূল্যের বিপুল পরিমান আইস ও ইয়াবার চালানসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় একটি ট্রাক তল্লাশি করে মাদকের চালানসহ তাদের আটক করা হয়। শনিবার দুপরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: আমীর খসরু সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। রাত সোয়া একটার সময় আলুর বীজ বোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ১১ হাজার ৮০০ পিছ ইয়াবা ও ৩০ গ্রাম আইসের বড় একটি চালান জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ষাট লাখ টাকা। অভিযানের সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় ট্রাক চালক মো: হোসেন ও তার সহযোগি আবু হানিফকে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তিনি আরও জানান, মাদকের এই চালানের মূল হোতা ও অর্থের যোগানদাতা কারা তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া এই আইস ও ইয়াবা বাংলাদেশের কোন দূর্গম অঞ্চলে তৈরি করা হয়েছে নাকি পার্শ্ববর্তী কোন দেশ থেকে সমুদ্রপথে অথবা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে আনা হয়েছে সে বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...