নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   চুরি করা দেখে ফেলায় মা ও দুই সন্তানকে হত্যা
চুরি করা দেখে ফেলায় মা ও দুই সন্তানকে হত্যা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও তার দুই ছেলে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। চুরি করতে দেখে ফেলায় সৎ মামা আইয়ুব আলী সাগর শিল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে ভাগ্নি রওশন আরা এবং তার ‍দুই সন্তানকে হত্যা করেন। সোমবার (৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল।
এসপি আরিফুর রহমান বলেন, সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎ মামা ভাগ্নি। সাগর পেশায় একজন তাঁতী। এনজিওর ঋণের চাপে হতাশাগ্রস্থ ছিলেন সাগর। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সাগর ভাগ্নি রওশন আরার বাসায় টাকা ধার চাইতে যান। কিন্তু রওশন আরা টাকা দিতে অস্বীকৃতি জানালে চুরির সিদ্ধান্ত নেন তিনি। রাতে সবাই ঘুমিয়ে গেলে চুরি করতে শুরু করেন সাগর। একপর্যায়ে রওশন আরা ঘুম থেকে জেগে ওঠেন। এসময় সাগর রওশন আরাকে শিল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা করেন। এসময় শিশু জিহাদ (১০) ও মাহিন (৩) জেগে উঠলে তাদেরকেও হত্যা করেন সাগর। তিনি আরও বলেন, হত্যা শেষে ভোরে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলায় চলে যান সাগর। এ ঘটনায় গত শনিবার সকালে নিহতের বড় ভাই নুরুজ্জামান আকন্দ বাদী হয়ে মামলা করেন। পরে ওইদিন রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত শনিবার জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে মা ও দুই ছেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...