নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মাদক স্পট নিয়ন্ত্রনকারী বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার
মাদক স্পট নিয়ন্ত্রনকারী বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২
আড়াইহাজার প্রতিবেদকঃ  নারয়ণগঞ্জের আড়াইহাজারে ৯০০পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ নভেম্বর) রাতে বালুয়াকান্দি এলাকা থেকে শাহপরান (২৫) নামের ওই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার এর নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আড়াইহাজার বালুয়াকান্দি জনৈক আব্দুল বারেকের বাড়ীর সামনের পাকা রাস্তা থেকে বিশনন্দী  (পশ্চিম পাড়া) গ্রামের ফজর আলীর ছেলে শাহপরান কে ৯০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এলাকাবাসি জানায়, শাহপরান এলাকার দীর্ঘ দিনের মাদক ব্যাবসায়ি। এলাকায় সকল মাদকের স্পট গুলো সে নিয়ন্ত্রণ করে থাকে। ওসি আজিজুল হক হাওলাদার জানান, ধৃত মাদক কারবারি শাহপরান এর সহযোগী আড়াইহাজার উপজেলার কড়ইতলা গ্রামের দানিস মিয়ার ছেলে ইয়াসিন (৩২)। সে আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উক্ত ঘটনায় আড়াইহাজার থানায় ধারা-৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক তদন্তের ব্যবস্থা করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...