নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ
রূপগঞ্জে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহনা এলাকায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে (২২ নভেম্বর) মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় দুইটি স্পটে এই অভিযান পরিচালিত হয়।
এসময় এলাকার বিস্তৃত হাজার খানেক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ পরিমান পাইপ ও রাইজার জব্দ করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কো. লি. এর নারায়ণগঞ্জ সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের মিটারিং এন্ড ভিজিল্যান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশল সাংবাদিকদের জানান, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উচ্চ চাপসম্পন্ন বানিজ্যিক সংযোগ থেকে অবৈধভাবে আবাসিক সংযোগ নেয়া হয়েছে।
তিনি জানান, ইতিপূর্বে দুই দফায় এই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হলেও পুনরায় অবৈধ সংযোগ প্রতিস্থাপন করা হয়েছে। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার তৃতীয় দফায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক মেজবাহ উর রহমান জানান, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে ত্রিশ হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে ইতিমধ্যে বিশ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...