নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আইন-অপরাধ   রেলওয়ের পুকুর দখল কারা সংবাদ প্রকাশে সাংবাদিক শিপুকে প্রাণনাশের হুমকি 
রেলওয়ের পুকুর দখল কারা সংবাদ প্রকাশে সাংবাদিক শিপুকে প্রাণনাশের হুমকি 
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে রেলওয়ের পুকুর ভরাট করে দখল করার সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মো: সহিদুল ইসলাম শিপুকে প্রাণনাশের হুমকি। ২০ নভেম্বর (রবিবার) রাতে মোবাইল ০১৪০৫৩১১৪৪০ এই নাম্বার থেকে হুমকি প্রধান করেন। খোঁজ নিয়ে জানতে পারা যায় রেলওয়ের পুকুর অবৈধ ভাবে ভরাট করে দখল কারি ভ‚মিদস্যু মনিক হোসেনের ছোট মেয়ের জামাই আলমগির এ হুমকি দেন। এঘটনায় বন্দর থানায় সাংবাদিক মো: সহিদুল ইসলাম শিপু একটি সাধারণ ডায়েরি করেন। প্রষঙ্গ, মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কের পশ্চিম হাজীপুর এলাকায় রেলওয়ের পুকুর অরগারা দিয়ে বালু ফেলে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় ভ‚মিদস্যু মনিক হোসেনের বিরুদ্ধে। গত কয়েক দিন ধরে বালু ফেলে এ জমি দখল করে নেওয়া হচ্ছে বলে জানান এলাকাবাসী। রেলওয়ের পুকুর নিজের দাবি করে বালু ফেলে ভরাট করছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এসব জমি দখল হয়ে যাচ্ছে। লিজ দেওয়া না হলেও তাদের সঙ্গে আর্থিক লেনদেনের কারণে বেহাত জমি উদ্ধারের তৎপরতা নেই। জানা যায়, মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কে বাংলাদেশ রেলওয়ের জমি রেললাইন থেকে দুই পাশে ১২০ ফিট চওড়া। কোথাও কোথাও ৪০০ ফিট রয়েছে। তবে রেল স্টেশন এলাকায় ২ হাজার ফিট এলাকা জুড়ে জমি রয়েছে।  বাণিজ্যিক লিজ অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কৃষি লিজও বন্ধ রয়েছে। কৃষি লিজ নিয়ে শুধু কৃষি আবাদ করতে পারবেন। শ্রেণি পরিবর্তন করে কেউ রাস্তা, বিপণিবিতান, পাকা কোনো স্থাপনা, মার্কেট নির্মাণ বা দেওয়াল দিয়ে দখলে নেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো করে থাকলে সবই অবৈধ দখলদার হিসেবে গণ্য হবেন। বর্তমানে মদনগঞ্জ থেকে নরসিংদী সড়কে সব দখলদারই অবৈধ হিসেবে দখলে আছে।
সরজমিনে ঐ এলাকায় গিয়ে দেখা যায়, পশ্চিম হাজীপুর এলাকায় রেলওয়ের পুকুর অরগারা দিয়ে বালু ফেলে দখল করছেন স্থানীয় ভ‚মিদস্যু মানিক হোসেন রেলওয়ে থেকে কোনো প্রকার লিজ না নিয়েই তিনি দখল করছেন।
অভিযুক্ত মনিক হোসেন বলেন, আমার নিজস্ব জায়গায় আরগারা দিয়ে বালু বরাট করছি তবে পাশে রেলওয়ের জায়গা আছে। বাংলাদেশ রেওলয়ের অতিরিক্ত সচিব (আইন ও ভ‚মি) মো: ফারুকুজ্জামান বলেন, মদনগঞ্জ-নরসিংদী সড়কটি রেলওয়ের পরিত্যক্ত থাকায় দখলদাররা দখল করেছে। অবৈধ দখল দারদের শি¹িরই দখল মুক্ত করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...